
I'm still thinking
দেশের একজন 'বড় মাপের' মার্কেটারকে দেখলাম, তিনি গুগল এআই স্টুডিও দিয়ে, নিজের জন্য কন্টেন্ট জেনারেটর আর কন্টেন্ট অটোম্যাটর তৈরি করেছেন!
তিনি সেটা ভিডিওতে এসে দেখালেন, কীভাবে কাজ করে! কি কি যুক্ত করেছেন, ইত্যাদি ইত্যাদি!
আচ্ছা, তো টুলের অ্যাক্সেস কীভাবে পাবেন?
২৫০ টাকা দিয়ে সেটা কিনে নিতে হবে!
সেটাতে আসলে কোনো সমস্যা নেই! কেউ একজন নিজের ব্রেইন খাটিয়ে একটা সমস্যার সমাধান করেছেন, সেটা খুবই ভালো! প্রত্যেকেরই সেটা করা উচিত!
আচ্ছা নিজে শিখতে চান না, এটা আমি মেনে নিলাম, আমার আগের জেনারেশনের সিইও ফাউন্ডারদের জন্য!
কিন্তু, আমার জেনারেশনের সিইও ফাউন্ডাররা? আমার পরের জেনারেশনের ছেলে-মেয়েরা? আপনারাও শিখতে রাজি না? নিজে করতে রাজি না?
যে ভিডিওতে একজন বলেছেন, অমুক জিনিস আমি তৈরি করেছি আর এটা এভাবে এভাবে কাজ করে; সেই ভিডিও জেমিনাইকে শেয়ার করলে বা সেই ভিডিওর ট্রান্সক্রিপ্ট ক্লডকে শেয়ার করলে - নিজের জন্য তৈরি করতে, ২০০টাকা খরচ হয় না!
বরং নিজের প্র্যাকটিস হয়! নিজে বুঝতে পারেন সমস্যা কোথায় আর কোথায় সমাধান যুক্ত করা উচিত!
আরেকজনকে দেখলাম, ক্লড শেখাচ্ছেন তিনি! ১০-১৫টা ক্লাস, ব্যাসিক প্রম্পটিং, কয়েকটা হাতেগোনা সমস্যার ওয়ার্কফ্লো!
উনার কোর্সের মূল্যঃ ১৫০০ টাকা!
অনেক স্টুডেন্ট নাকি ইতোমধ্যেই ক্লাস করছেন!
সিরিয়াসলি?
এগুলো শেখানোর জন্য, ১৫০০ টাকা? [স্ক্রিনশট দেখুন]
কাদেরই বা বলি, আপনারাই তো কিনছেন এটা!
শুধু ক্লড নিয়ে যদি কোর্স করাতেই হয়, আমার মনে হয় না, আমি সেটা ১০ ঘন্টার লেসনের চেয়ে অল্প সময়ে কমপ্লিট করতে পারবো!
করেও শান্তি পাবো না কারণ পরের সপ্তাহেই মডেলের আপডেট আসবে! আবারো কোর্স আপডেট করতে হবে!
প্রায় প্রত্যেক সপ্তাহেই একবার করে আপডেট নিয়ে আসতে হবে!
সেটা আপনার কোন ট্রেইনারকে করতে দেখছেন? সপ্তাহে সপ্তাহে আপডেট?
এক সপ্তাহ পরেই, পুরনো কোর্স সেটা, তারপরেও করছেন; কি দেখে করছেন আপনারাই জানেন ভাই!
এই সপ্তাহে Opus 4.8 আসলো! গত সপ্তাহে, Gemini আর Qwen দুটোরই নতুন মডেল আপডেট আসলো! তার আগের সপ্তাহে Grok আর GPT এর আপডেট আসলো! আর তার এক সপ্তাহ আগেই Mistral এর আপডেট আসলো!
প্রত্যেক আপডেটেই, বিশাল ধরণের পরিবর্তন আসে LLM-গুলোর স্ট্রাকচারে আর কাজে! আগের আপডেটে আপনি যেভাবে প্রম্পট করতেন, সেটা পরের আপডেটে হয় ভালো হবে নাহয় খারাপ হবে! বেঞ্চমার্কের পরিবর্তন দেখে, তুলনা করলেই সেটা বোঝা যায়!
এগুলো কেন করতে যাবেন, তাই না?
এত কষ্টকর কাজ!
তার চেয়ে, 'অমুক' ভাইয়ের রেডিমেড কোর্সটা করে ফেলি; সেটা ৫ মাস আগের তৈরি হলেও সমস্যা নেই; আমি তো আর জানিই না যে, আপডেট আসছে কি-না আর আসলেও বা কি আসে যায়, আমি তো বোঝার চেষ্টাই করি না বেঞ্চমার্ক ডেটা!
২০২৬ এর শুরু থেকে, আমার ৩০+ কোর্স, আমি মার্কেট করছি না; কেন?
সেগুলো ২ মাস আগে আপডেট করার পরেও আমার নিজেরই মনে হচ্ছে না, সেটা মার্কেট করা উচিত হবে!
আমি ৫+ মাস ধরে ভাবছি, রিসার্চ করছি, সেই ৪০০০+ বছর আগের এডুকেশন রিলেটেড সবকিছু পড়ছি, ইতিহাস ঘাঁটছি, শুধুমাত্র এটা বোঝার জন্য - আসলে কোর্সের কি প্রয়োজন আছে আর? থাকলে, কেমন কোর্স দরকার? কোন বিষয়গুলো দরকার? কোনগুলো আসলেই ভবিষ্যতে কাজে আসবে? ... আর এমন হাজারসব প্রশ্ন!
গত দুদিন ধরে, আমার ওপেনকোড সেটআপের সাথে কথা বলছিলাম, এই বিষয় নিয়ে! তার সর্বশেষ প্রশ্ন ছিল, এটাঃ Do you want to sell what the market currently buys and feel dirty, or do you want to build what you believe in and risk it not selling?
I'm still thinking!

Muntasir Mahdi
Author from Bangladesh. Writes about mental tools, income systems, and applied AI.
Full bio →