Muntasir Mahdi
Back to blog
Cognitive Biasesবাংলা

যায় দিন ভালো, আসে দিন খারাপ?

লার্নিং
ওয়ার্কশপ
কোর্স
মেন্টরশিপ
ট্রেইনিং
গাইড
বই
চিটশিট

... এগুলো এখন আর এই দেশে, শেখানোর-জানানোর উদ্দেশ্যে তৈরি হয় না!

ওয়ার্কশপে যুক্ত করানো হলো, কারণ আপসেল করতে হবে!

ইবুক যিনি লিখলেন, তিনি জীবনেও লেখেন নি! তিনি নিজেই সেই টপিকের কিছুই জানেন না!

আমি নিজেই তো কতজনকে লিখে দিলাম, এখনো গোস্টরাইটিং করছি!

মাসে ১ লাখ টাকার অ্যাড চালালে + ভালো ফানেল তৈরি করতে পারলে, + নিজের আইডেন্টিটি বলি দিয়ে নিজের চেহারা, সেই লো কোয়ালিটির ডিজিটাল প্রোডাক্টের সাথে মেলাতে পারলেই - যথেষ্ট!

২-৩টা প্রোডাক্ট থেকেই, নেক্সট ৩-৫ মাস, মাসে মাসে অন্তত ৪০-৫০% প্রফিট চলে আসছে!

আপসেল, ক্রসসেল, সার্ভিস; সেই অডিয়েন্স থেকে ০.১% এগুলোতে কনভার্ট হলে - মোট প্রফিট গিয়ে দাঁড়াবে, গড়ে ৭০-৮০%!

আর কি লাগে!

এডুকেশন, ব্যবসা হিসেবে বেশ প্রফিটেবল এই দেশে।

জেন্যুইন লার্নিংয়ের জন্য নয়!

তাহলে, যায় দিন আসলেই ভালো, আসে দিন, আসলেই খারাপ!?

Muntasir Mahdi

Muntasir Mahdi

Author from Bangladesh. Writes about mental tools, income systems, and applied AI.

Full bio →

Get notified about new articles, books, and resources.